সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহাফুজার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৭ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। তিনি জানান, হরিপুর উপজেলায় নতুন করে ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১ জন ও পীরগঞ্জ উপজেলায় ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানান, জেলায় মোট ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বালিয়াডাঙ্গীতে ২ জন, হরিপুরে ৬ জন, পীরগঞ্জে ৩ জন, রাণীশংকৈলে ২ জন এবং সদর উপজেলায় ১ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত ৫শ ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪ জনের পজিটিভ ও বাকি ৫১০ জনের নেগেটিভ ফলাফল আসে।