তিনি জানান, শুক্রবার (১৫ মে) রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ২০৫ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে নতুন করে যে ছয় জন শনাক্ত হয়েছেন, তার মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের একজন পুরুষ চিকিৎসক (৪২), বিরল উপজেলার একজন পুরুষ (৩৬), খানসামা উপজেলার একজন নারী (২৭), বীরগঞ্জ উপজেলার একজন পুরুষ (৩৭), নবাবগঞ্জ উপজেলার একজন পুরুষ (৪১) এবং বোচাগঞ্জ উপজেলার একজন নারী (৩৫) রয়েছেন। বর্তমানে তারা হোম আইসোলেশনে আছেন।
তিনি জানান, জেলায় করোনা আক্রান্ত ৬৪ জনের মধ্যে ৪৭ জন পুরুষ, ১৪ জন নারী এবং তিন জন শিশু। এখন পর্যন্ত এক হাজার ৭৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর ফলাফল পাওয়া গেছে এক হাজার ৭৪১টি নমুনার।