আটক হজরত আলীর বাড়ি উপজেলার শৌলমারী ইউনিয়নের লাউয়াবাড়ী গ্রামে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০ এর কাছে ১৫-২০ জনের একটি দল অবৈধ পথে গরু আনতে যায়। এ সময় বিএসএফ এর ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে এলেও হযরত আলী (৪৮) কে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তাকে স্থানীয় মানকাচর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফ এর বরাত দিয়ে জানায় সীমান্তের একটি সূত্র।
এসএম আজাদ জানান, আটক বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতীয় অংশে প্রবেশ করেছিল বলে জানতে পেরেছি। এ ব্যাপারে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ চলছে। পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।