বিকালে উপজেলা আওয়ামী লীগের পক্ষে হাসপাতাল সড়কের টিঅ্যান্ডটি চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই হাজার মানুষকে এই উপকরণ প্রদান করা হয়।
একটি সূত্র জানায়, নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে ৯ লাখ টাকার একটি তহবিল গঠন করেন। ওই তহবিলের অর্থ দিয়ে মুজিববর্ষ ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তা বিতরণ করা হলো।
এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা কৃষকলী এবং জেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সিনিয়র সহ-সভাপতি মাহফুজার রহমান শাহ, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।