শুক্রবার (২৬ জুন) বিকালে বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের কসবাসাগরপুর গ্রামে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। সে ওই গ্রামের দছিমুদ্দিনের ছেলে।
ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, তিন দিন আগে গায়ে জ্বর নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন দেলোয়ার হোসেন। ওই দিন সে চিকিৎসা না নিয়েই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান। পরে শুক্রবার বিকালে নিজ বাড়িতে মারা যান তিনি। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। রাতেই ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের নিয়ম আনুযায়ী, মৃত ব্যক্তির জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।