রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রামণ রোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে দুপুরে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ছাড়া চলাচল করায় ও স্বাস্থ্যবিধি না মানায় মোটরসাইকেল চালক ও পথচারীসহ ৫৪ জনকে জরিমানা করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’