বিজিবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে অনুদান বিতরণ

 

অনুদান প্রদান করা হচ্ছেকরোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়া পঞ্চগড় জেলার সীমান্তবর্তী দুস্থ, অসহায়, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ছাগল, রিকশাভ্যান ও সেলাই মেশিন অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতা ও পঞ্চগড় ১৮ বিজিবি’র ব্যবস্থাপনায়।

মঙ্গলবার (১৮ আগস্ট) জেলার সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার মীরগড়, শারিয়ালজোত, সোনাপাতিলা, পেদিয়াগছ, মাঝিপাড়া এবং গোয়ালগছ সীমান্ত এলাকায় এসব অনুদান প্রদান করেন পঞ্চগড় ১৮ বডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান।

এ সময় বিজিবি জানায়, এই অনুদান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।