অটোর ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো চালকের

বিদ্যুৎস্পৃষ্টকুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সফিকুল ইসলাম (৩২) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সফিকুল উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (কলমদারটারী) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় এসব তথ্য জানান।

গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সফিকুল। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষাণা করেন।