দুই যুবকের পেটে প্রায় সাড়ে ৩ হাজার পিস ইয়াবা!

ইয়াবাঠাকুরগাঁওয়ে পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় আটক হয়েছে দুই যুবক। চট্টগ্রাম থেকে লাহিড়ীগামী শ্যামলী পরিবহনের ওই দুই যাত্রীর পেটে তিন হজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের ঝিকরা বেলসারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে মিজানুর রহমান (৩৮) ও আনসারুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৪)।

ওসি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে তথ্য। তারা জানায়, পায়ুপথে গত সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রামে বিশেষ কায়দায় একজনের পেটে তিনটি এবং আরেক জনের পেটে চারটি মোট সাতটি পটলা রাখা হয়।

পরে তাদের ডাক্তারি পরীক্ষার পর ওষুধ খাওয়ানোর পর মল ত্যাগের মাধ্যমে সাতটি পটলা বেরিয়ে আসে। ওই পটলা থেকে তিন হাজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক আইনে মামলা দিয়ে তাদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।