দণ্ডপ্রাপ্তরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মাহফুজার রহমান, একই গ্রামের শালজার রহমান ও মফিজুল ইসলাম।
মামলার এজাহারের বরাত দিয়ে পিপি জানান, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশুপুত্র সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে মুক্তিপণ না পেয়ে সামিকে গলাটিপে হত্যার পর মাটিচাপা দিয়ে রাখে। ঘটনার একদিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার দুই দিন পর সামির বাবা মেজবাবুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন। মামলার চার মাস পর আসামিদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলায় রাষ্ট্রপক্ষ ১৯ জনের সাক্ষ্য গ্রহণের পর বিচারক এ রায় দিলেন।