আহতরা হলেন, উপজেলার উত্তর দেশীবাই গ্রামের আকবার আলী (৬৫) ও রহিমা বেগম (৫০)। নীলফামারী সদর থানার ওসি কেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনার শিকার রহিমা বেগমের বাড়ি নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কচুকাটা পশ্চিম পাড়া গ্রামে। তিনি ভ্যানচালক আব্দুল হামিদের স্ত্রী। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কচুকাটা এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জুয়েল ব্যবসায়ের কাজে বাড়ি থেকে মোটরসাইকেলে করে জেলা শহরে আসার পথে কচুকাটা বাজার মিস্ত্রী পাড়া এলাকায় ধান শুকানোর কাজে ব্যস্ত রহিমার সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী আকবার আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জুয়েল ব্যবসায়ের কাজে নীলফামারী আসার পথে কচুকাটা মিস্ত্রী পাড়া এলাকায় রহিমা নামে এক নারীর সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়। আকবার আলী ও রহিমা গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত তাদের কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।