পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমান আলী রাতে মাছ ধরার জন্য রেলের পাশে জাল বসান। এ সময় ক্লান্ত হয়ে রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন তিনি। পরে সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী সেভেন আপ নামে একটি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার। খবর পেয়ে স্থানীয় পুলিশ তার লাশ উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেয়। নিহত রহমান কুজিশহর কবিরাজ পাড়ার নুসুর মোহাম্মদের ছেলে। তিনি একটি স্থানীয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।