প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করায় ইউপি সদস্য আটক

আটক শাহীন বাবু



প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করা একটি পোস্ট ফেসবুকে শেয়ারের অভিযোগে শাহীন বাবু (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ৮ নং সাইতাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানিয়েছে, ৭ অক্টোবর ফেসবুক নামে একটি আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। ১১ অক্টোবর শাহীন ওই ছবিটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার জানান, শাহীন বাবু থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।