মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালিটি বের করেন তারা। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড মন্ত্রিপরিষদে অনুমোদন দিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে ধর্ষণকারীদের কোনও ছাড় নেই বলেও উচ্চারণ করেন।
এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সাধারণ সম্পাদক অনিক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান প্রমুখ।