প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শামীম রাস্তায় বাইসাইকেল চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একই গ্রামের করিম মিয়ার একটি বালু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শামীমের।
দুর্ঘটনার খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশের এসআই খাজিমউদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করেননি।