শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা

সোনামণি আইডিয়াল স্কুল,কিশোরগঞ্জ, নীলফামারীকরোনা মহামারিতে সরকারি আদেশ অমান্য করায় নীলফামারীর কিশোরগঞ্জে সোনামণি আইডিয়াল স্কুলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান।

সুত্র জানায়, প্রতিষ্ঠান খোলা রেখে ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হচ্ছে এমন অভিযোগে পুলিশ নিয়ে হাজির হন তিনি।

সরেজমিন ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন প্রতিষ্ঠানের প্রধান আলী আকবর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়েছে। পরে স্কুল কর্তৃপক্ষ সরকারি নির্দেশ মেনে স্কুলটি পরিচালনা করবেন বলে অঙ্গীকার করেছেন।