বিজিবি-৩৫ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ এবং রৌমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মুনতাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফকির চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাতে ১০-১২ জনের একটি দল সীমান্তে চোরাচালানের উদ্দেশ্যে জড়ো হন। তারা কাঁটাতারের কাছে গেলে ভারতের কুছনীমারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে হাসিনুর রহমান গুলিবিদ্ধ হন। এ সময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
বিজিবি ৩৫ ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ জানান, সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে প্রতিবাদ চিঠি দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে বিজিবি কমান্ডার বলেন, ‘সীমান্তে চোরাকারবারিদের প্রতিহত করতে বিজিবি সক্রিয় রয়েছে। তবে স্থানীয়দের সহায়তা ছাড়া সেটা পুরোপুরি বন্ধ করা কষ্টসাধ্য। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সবার সহায়তা প্রয়োজন।’