আহত দুই বাংলাদেশির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ময়েন উদ্দিন, বাড়ি কাটলা দাউদপুর সীমান্ত এলাকায়। আর ভারতীয় নাগরিকের নাম আব্দুল আলিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সবাই যখন জুম্মার নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সে সময় কাটলা দাউদপুর সীমান্তে মাদকের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’দেশের মাদকব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়। দু’পক্ষের মাঝে সংঘর্ষে তিন জন আহত হন। পরে গুরুতর আহত ভারতীয় নাগরিককে ভারতে এবং আহত দুই বাংলাদেশিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিজিবির দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, দুপুরে দুই দেশের মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে এক ভারতীয় নাগরিক গুরুতর আহত হন। আহত হন বাংলাদেশি দুই নাগরিক।