করোনায় কু‌ড়িগ্রাম সরকা‌রি ম‌হিলা কলেজের অধ‌্যক্ষের মৃত্যু

অধ‌্যক্ষ মুহাম্মদ মুজা‌ম্মিল হককু‌ড়িগ্রাম সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জের অধ‌্যক্ষ মুহাম্মদ মুজা‌ম্মিল হক (৫৮) ক‌রোনায়‌ আক্রান্ত হ‌য়ে মারা গে‌ছেন। শুক্রবার (১১ ডি‌সেম্বর) সন্ধ‌্যায় ঢাকার এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জের গ‌ণিত বিভা‌গের সহ‌যোগী অধ‌্যাপক মো. এরশাদুল হক এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

প্রফেসর মুহাম্মদ মুজা‌ম্মিল হকের বা‌ড়ি রংপুরের মা‌হিগ‌ঞ্জে। তি‌নি গত বছ‌রের ডি‌সেম্বর থে‌কে কু‌ড়িগ্রাম সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জে অধ‌্যক্ষ হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন।

এরশাদুল হক জানান, অধ‌্যক্ষ প্রফেসর মুহাম্মদ মুজা‌ম্মিল হক ক‌রোনা প‌জে‌টিভ ছি‌লেন। তার ডায়া‌বে‌টিকসহ হা‌র্টের সমস‌্যাও ছিল। তি‌নি ন‌ভেম্ব‌রের প্রথম সপ্তা‌হে জ্ব‌রে আক্রান্ত হ‌য়ে রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লে‌জ হাসপাতা‌লে ভ‌র্তি হন। প‌রে গত ৯ ন‌ভেম্বর তা‌কে ঢাকায় এক‌টি হাসপাতা‌লে স্থানান্তর করা হয়। ‌সেখা‌নে হার্টের অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে লাইফ সা‌পো‌র্টে নেওয়া হয়। ত‌বে ন‌ভেম্ব‌রের শে‌ষের দি‌কে তার ক‌রোনা পরীক্ষার ফল নে‌গে‌টিভ আসে। শুক্রবার সন্ধ‌্যায় লাইফ সা‌পোর্ট খু‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।