হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌরসভার মেয়র জামিল হোসেন, কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা, ভেটেরিনারি সার্জন ডা. রতন কুমার, ওসি ফেরদৌস ওয়াহিদ, শিক্ষা অফিসার মাসুদুল হাসানসহ অনেকে।
সভায় বক্তারা 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত হানা দেশের স্বাধীনতা ও পতাকার ওপর আঘাত হানা' বলে মন্তব্য করেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড ঘটানোর সাহস না দেখাতে পারে তার ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। সেইসঙ্গে সব ষড়যন্ত্রের মাঝেও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার শপথ নেন তারা।