জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মাহাবুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মোতালেব সরকার, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবিএম আতিকুর রহমান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছেন নীলফামারীর ব্যবসায়ীরা।
শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের স্বাধীনতা অম্লান চৌরঙ্গী মোড়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতৃত্বে ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ফরহানুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী শফিকুল আলম ডাবলু, পরিচালক শাসুল হক, মফিজার রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।