মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে এ দুঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আব্দুল মালেক সেচ পাম্প দিয়ে বোরো বীজতলায় পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
ওসি রাজীব কুমার রায় জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।