মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সম্মিলিত নাগরিক কমিটির আয়োজনে বীরগঞ্জ বিজয় চত্বরের সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির ফলে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। কর্মসূচিতে বীরগঞ্জ উপজেলা সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক আসলাম, সদস্য সচিব শাহিনুর ইসলামসহ প্রায় দুই শতাধিক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে পর্নগ্রাফি ও নারী নির্যাতন আইনের থানায় মামলা হয়েছে। মামলা অভিযোগসূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই নারীকে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে চেয়ারম্যান। এই সময় ভিডিও ধারণ করে রাখেন চেয়ারম্যান। এরপর ওই নারী ২০১৮ সালে কাজের জন্য সৌদি আরবে চলে যান। সম্প্রতি ওই নারী দেশে ফেরত আসলে ভিডিওগুলো ফেরত দেওয়ার কথা বলে দেখা করতে বলেন চেয়ারম্যান। এরপর সেখানে গেলে, গত ২২ ডিসেম্বর উপজেলার নোখাপাড়ায় চেয়ারম্যানের ইটভাটার পাশে আব্দুর রশিদের বাসায় নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে অভিযুক্ত আব্দুল খালেক। এই সময় ওই নারী কৌশলে মোবাইলের মেমোরি খুলে নেয় এবং চিৎকার শুরু করে। পরে চেয়ারম্যান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই নারী বিষয়টি পরিবারকে জানায় এবং পরের দিন ২৩ ডিসেম্বর বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় পর্নগ্রাফি ও নারী নির্যাতন আইনের মামলা হয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে ধর্ষক চেয়ারম্যানকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।