নিহতের বাবা আব্দুস সাত্তার জানান, তার ছেলে ২০১৫ শিক্ষাবর্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য হয়। সন্ধ্যায় সে বাড়ির বেডরুমে ঢুকে দরজা আটকে দেয়। অনেক ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তারা।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা শান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে থানায় ইউডি মামলা হয়েছে। অভিভাবকের লিখিত আবেদনের কারণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছেন।
/এমপি/