আবারও স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দিনাজপুর। কোনও কোনও স্থানে হয়েছে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি। যদিও এতে ফসলের বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
শুক্রবার (৭ মে) বিকাল ৪টার দিকে আকাশ অন্ধকার করে অঝোর ধারায় বৃষ্টি নামে। বজ্রবৃষ্টি, ঝড়ো হাওয়ার পাশাপাশি হয়েছে শিলাবৃষ্টিও। তীব্র তাপদাহে এমন বৃষ্টি মানুষের মধ্যে যেমন স্বস্তি এনেছে, তেমনি প্রকৃতিকে করেছে শীতল।
এর আগে, ২৮ এপ্রিল বাংলা বছরের প্রথম বৃষ্টিপাত ও ঝড় হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে। যদিও বৃষ্টিপাতের মাত্রা অনেক কম ছিল। তবে জেলার পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলায় কিছুটা শিলাবৃষ্টি হয়েছে।