সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দুইটি বড় পাতিলে রান্না করা পোলাও ও গোশত জব্দ করা হয়েছে। সেই সঙ্গে একজনকে আটক করা হয়েছে।
সৈয়দপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিন জানান,এ ঘটনায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে বিএনপি দলীয় মেয়র প্রার্থীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে এখানকার ৩২টি ভোট কেন্দ্রের মধ্যে চারটিতে কেন্দ্র অনিয়ম ও সহিংসতার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হলো মুসলিম উচ্চ বিদ্যালয়,ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়,নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই চার কেন্দ্রে ভোটার সংখ্যা ১০ হাজার ৪১৮। ২৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী ৫ হাজার ৮৬৪ ভোটে এগিয়ে রয়েছেন। এর ফলে সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীসহ ৩ জন সাধারণ কাউন্সিলর ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলরের ফলাফল স্থগিত রয়েছে।
/এমপি//এমএসএম/