বাঁশঝাড়ে স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ

-

নিখোঁজ হওয়ার একদিন পর সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের এক বাঁশঝাড় থেকে স্কুলছাত্র মশিউর রহমানের (১১) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকুও উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মশিউর রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্র জানায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে মশিউর প্রতিবেশির বাড়িতে টিভি দেখতে গিয়ে বাড়ি ফেরেনি। সোমবার সকালে বাড়ির অদূরে এক বাঁশঝাড়ে একটি বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে মশিউরের পরিবার ও পুলিশকে জানায় এলাকাবাসী।

পরিবারের সদস্যরা মশিউরের লাশ শনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠান। 

ওসি জানান, মশিউরের গলার ডান পাশে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মশিউরের পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

/এআর/ এইচকে/