দিনাজপুর জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আমানুল ইসলাম (৪৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। দিনাজপুর জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আমানুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মহররমপুর গ্রামের মৃত মোকাররম হোসেনের ছেলে।
জেলা কারাগারের সুপার জানান, অর্থ মামলায় আদালতে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে গত জুন মাসের প্রথম থেকে এই কারাগারে ছিলেন আমানুল। গত ২৯ জুলাই কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল।