দিনাজপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণের অভিযোগে ফরিদুল ইমলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাতে শহরের কাঞ্চনসেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফরিদুল ইসলাম শহরের কসবা এলাকার নুরুল চৌধুরীর ছেলে।
গত ৬ আগস্ট কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ওই তরণী (২৬)।
মামলায় তিনি অভিযোগ করেন, গত ২৫ ফেব্রুয়ারি ফরিদুল তাকে দিনাজপুর শহরের সিটি পার্কে বেড়াতে নিয়ে যায়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্কের একটি রুমে ধর্ষণ করে। ধর্ষণের সময় গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। এরপর থেকে ৬ আগস্ট পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করে ফরিদুল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মঙ্গলবার রাতে ফরিদুলকে গ্রেফতার করা হয়। বুধবার বিকালে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পাশাপাশি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।