নারী ভোটার‌দের উপ‌চে পড়া ভিড়

শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচনের দ্বিতীয় ধা‌পে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সাত ইউনিয়নে ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে উপজেলার সাত ইউনিয়নের ভোট কেন্দ্রগু‌লো‌তে পর্যাপ্ত নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ত‌বে এসব কে‌ন্দ্রে নারী ভোটার‌দের উপ‌চে পড়া ভিড় দেখা গে‌ছে।

নির্বাচন অ‌ফিস সূ‌ত্রে জানা গেছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে কেন্দ্রগু‌লোর নিরাপত্তায় র‌্যাব, বিজিবির পাশাপা‌শি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃ‌ত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ ছাড়া সাত ইউ‌নিয়‌নে স্ট্রাইকিং ফোর্সের তিনটি টিম কাজ করেছে।

ভোট কেন্দ্রগু‌লো‌তে পর্যাপ্ত নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, উপজেলার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত মহিলা পদে ৮৪ জন, সাধারণ সদস্য পদে ২০৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার সংখ্যা এক লাখ ১৫ হাজার ৪৩৬।

তিনি বলেন, কোথাও অপ্রী‌তিকর প‌রি‌স্থি‌তির খবর পাওয়া যায়‌নি। ভোটাররা শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।