বিজিবির আঞ্চলিক প্রধানের ‘আলোকিত সীমান্ত’ পরিদর্শন

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী শুটকীবস্তী সীমান্ত এলাকায় ৩০ বিজিবি ঠাকুরগাঁও এর অধীনে নির্মিত আলোকিত সীমান্ত সমিতির খামার পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর জেলার আঞ্চলিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার শফিক এনডিসি-পিএসসি।  

বুধবার ‘চোরাচালানে যুক্ত সীমান্তবাসীদের সফবক্তব্য রাখছেন বিজিবির রংপুর জেলার আঞ্চলিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার শফিকলভাবে উৎপাদনমুখী কাজে ফেরানোয় উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে’ তিনি এই খামার পরিদর্শন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল লুৎফর কবীর ভূঁইঞা, ৩০ ব্যটালিয়ন কমান্ডার  লে. কর্নেল তুষার বিন ইউনুস, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিকসহ অনেকে। 

এই প্রকল্পের আওতায় সাত মাসে প্রায় দেড় লাখ টাকা লাভ করেন সমিতির ২৩ সদস্য। প্রকল্পের মধ্যে রয়েছে গরুর খামার, ব্রয়লার মুরগির খামার, বায়োগ্যাস, মৌমাছির খামার, মাশরুম চাষ ও  হ্যান্ডলুম তাঁত।

সীমান্তে মাদক চোরাচালান ও মানবপাচারসহ অসংখ্য অপরাধে জড়িত গ্রামের কয়েক হাজার মানুষ এই খামারে প্রশিক্ষণ ও কাজের মাধ্যমে সুস্থ জীবনে ফিরে এসেছেন বলে জানালেন আলোকিত সীমান্ত সমিতির সভাপতি হবিবর রহমান ও সম্পাদক সাদেকুল ইসলাম।

/এইচকে/