স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ভাঙা হলো ৪ শতাধিক চেয়ার 

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম জাহিদের উঠান বৈঠকে হামলার অভিযোগ উঠেছে। এতে প্রায় চার শতাধিক চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। তবে হামলার ঘটনায় আহত হওয়ার কোনও অভিযোগ মেলেনি। শনিবার (২০ নভেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের হরিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে  

স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের মদতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। ক্ষমতাসীন দলের প্রভাবে প্রতিপক্ষ প্রার্থী আবু সুফিয়ান পরিকল্পিতভাবে হামলা করে নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। হামলার ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি। 

হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তবে অভিযোগের বিষয় জানতে চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি প্রতিপক্ষ প্রার্থী আবু সুফিয়ানের। এমনকি তার মোবাইল নম্বরে কয়েকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।