গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, শুক্রবার পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত বা আত্মীয় স্বজনের কোনও খোঁজ পাওয়া যায়নি। দুটি লাশই গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে। থানা বা মর্গে কেউ লাশ দুটোর কোন খোঁজ খবর করেননি।
ওসি আরও জানান,ওই দুই যুবকের পরিচয় উদঘাটনের জন্য ঢাকায় পুলিশ হেড কোয়ার্টার,সিআইডি ও এসবিকে তথ্য দেওয়া হয়েছে। এছাড়া দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। এরপরও তাদের পরিচয় উদঘাটন করা সম্ভব না হলে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের জন্য গাইবান্ধা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হবে। তবে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা আলামত সংগ্রহ করে রাখা হয়েছে। রহস্য উদঘাটন ও জড়িতেদের সনাক্ত করতে পুলিশী তৎপরতা অব্যাহত রাখা হয়েছে বলে ওসি জানান।
এছাড়া বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আলতাফ হোসেন বাদি হয়ে এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি।
/জেবি/আপ-এআর/