উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদের সাবেক সভাপতি মো. আতিয়ার রহমান ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৯ ডিসেম্বর রাত ৯টায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ডোমার উপ-কমিটির সভাপতি ও শ্রমিক লীগ ডোমার উপজেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদকে (৬০) বাড়ি ফেরার পথে সাহাপাড়া মহল্লায় নিজ বাসভবনের সামনে মুখোশধারী সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্যেশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ডোমার থানায় গত ২ জানুয়ারি শ্রমিক লীগের পক্ষে একটি মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, মামলা করা হলেও এখন পর্যন্ত কোনও অপরাধীকে গ্রেফতার না হওয়ায় এবং প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে ২৫ জানুয়ারি সোমবার সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত উপজেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘট চলবে।
/এআর/