ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আহত ৩

বাংলাদেশ ভারত সীমান্ত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধুলারকুটি সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। একজনের অবস্থা মুমূর্ষু। কুড়িগ্রাম ৪৫ বিজিবি শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেন।  

আহত তিন ব্যক্তি হলেন ফুলবাড়ী উপজেলার ধুলারকুটি গ্রামের আজিদুল হক (৩২), জাহাঙ্গীর আলম (২২), মো. মিঠু মিয়া (২৫)। মাথায় রাবার বুলেটবিদ্ধ আজিদুলকে মুমূর্ষু অবস্থায় রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা  সবাই গরু ব্যবসায়ী।  

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ৯টার দিকে আন্তজার্তিক ৯৩১ নং পিলারের কাছে ভারতীয় গরু ব্যবসায়ীর একটি দল বাংলাদেশের গরু ব্যবসায়ী অপর দলের কাছে গরু হস্তান্তরের সময় ভারতীয় নারায়ণগঞ্জ বিওপি’র বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পরপর তিন রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

বিজিবির কোম্পানী কমান্ডার জানান, এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

/এইচকে/