দুই ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক কারাগারে 

পঞ্চগড় সদর উপজেলায় দুই ছাত্রকে ধর্ষণের মামলায় গ্রেফতার এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষকের বাড়ি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ জিন্নাত পাড়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রের বাবা পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২৭ ও ২৮ জানুয়ারি ওই শিক্ষক মাদরাসার আবাসিক দুই  ছাত্রকে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয়রা ও ওই শিশুদের অভিভাবকরা জানতে পারেন। এ বিষয়ে শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি সবকিছু স্বীকার করেন এবং ওই ছাত্রের বাবার কাছে তিনি ক্ষমা চান। 

এ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রের বাবা পঞ্চগড় সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অপরাধে মামলা করেন। মামলার পর বোদা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, মাদ্রাসা শিক্ষককে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।