পঞ্চগড়ে ছাত্র ধর্ষণের অভিযোগে গ্রেফকার ইয়াছিন আরাফাত (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২১ মার্চ) পঞ্চগড় চিফ জুডিশিয়াল আদালতের বিচারক হুমায়ুন কবীর সরকার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইয়াছিন আরাফাতের বাড়ি নীলফামারীর গোরগ্রামে। তিনি পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ রাতে ১২ বছর বয়সী এক ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যান ইয়াছিন। শেষ রাতের দিকে তাকে ধর্ষণ করেন। পরদিন ওই ছাত্র বাড়িতে চলে যায়। বাড়ি থেকে মাদ্রাসায় যেতে আপত্তি জানালে তার বাবা না যাওয়ার কারণ জানতে চান। এ সময় শিক্ষক তাকে ধর্ষণ করেছে বলে জানায়।
বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানালেও তারা কোনও ব্যবস্থা না নেয়নি। এরপর অভিভাবকসহ স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। সোমবার দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইয়াছিনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, ভুক্তভোগীর বাবার করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।