গাইবান্ধায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

Dead in waterগাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশু সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহিশমুড়ি গ্রামের মো. আবু রায়হানের ছেলে নাছির (৫) ও সামির (৪)।
শুক্রবার বিকেলে উপজেলার শাখাহারা ইউনিয়নের পূর্ব দইহাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) আশুতোষ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, নাছির ও সামির তাদের মা হালিমা বেগমের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে দুই ভাই বাড়ির উঠানে পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ করে সামির পুকুরে পরে পানিতে ডুবে যায়। তাকে বাঁচতে গিয়ে নাছিরও পানিতে ডুবে মারা যায়।
পরে স্থানীয় লোকজন এসে তাদের ভাসমান লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
/এনএস/