কয়লা খনিতে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে হিটস্ট্রোকে সেরাজুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা গটে।

সেরাজুল ইসলাম ফুলবাড়ী উপজেলার ঘুঘুমারী গ্রামের আইনুল হকের ছেলে। তিনি বড়পুকুরিয়া কয়লা উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চিনা সিএমসি-এক্সএমসির শ্রমিক ছিলেন। 

বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

খনি সূত্রে জানা গেছে, বুধবার (১৩ জুরাই) রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টার শিফটে সেরাজুল ইসলা দায়িত্ব পালন করেন। পরে খনির অভ্যন্তরে শ্রমিকদের থাকার বাসস্থানের কক্ষে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় অন্য সহকর্মীরা তাকে খনির হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কামরুজ্জামান জানান, সেরাজুল ইসলাম শ্রমিক চিনা ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক।