জুথির বাবা জহুরুল ইসলাম জানান, প্রায় ১১মাস আগে ওই গ্রামের মো. আপেল মিয়ার সঙ্গে আমার মেয়ে জুথির বিয়ে হয়। তারপর থেকেই আমার কাছ থেকে একটি মোটরসাইকেল নিয়ে আসতে বলে জুথিকে। কিন্তু এতে জুথি অসম্মতি প্রকাশ করলে তাকে চাপ দিতে থাকে আপেল মিয়া। এতে কাজ না হওয়ায় প্রায়ই তাকে মারধর করা হতো।
জহুরুল আরও বলেন, ঘটনার দিন বুধবার দিবাগত রাতেও একই ব্যাপারে (মোটর সাইকেল) তাদের মধ্যে ঝগড়া লাগে। এরপর রাত আনুমানিক ৩টার দিকে জুথি ঘুমিয়ে পড়লে তার স্বামী আমার মেয়েকে গলাকেটে হত্যার চেষ্টা করে। এর এক পর্যায় জুথি চিৎকার করলে পাশের ঘর ও প্রতিবেশিরা ছুটে আসলে আপেল দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জুথির গলার বেশ কিছু অংশ কাটা গেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও তার কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে মামলা দায়ের করে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।
/এআর/