অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

মাঝপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘরনীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের মাঝপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জোড় দাবি ক্ষতিগ্রস্তদের।
শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের রান্নাঘর থেকে আগুনের উৎপত্তি হয়ে আশপাশ ছড়িয়ে পড়ে।
এ সময় অগ্নিকাণ্ডে ২০টি পরিবারের ৫০টি বসতঘর পুড়ে ছাই হয়। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হন অন্তত পাঁচজন।
খবর পেয়ে, নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার এনামুল হক, জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে রাত্রীযাপন করছেন।
/এএইচ/