ব্রহ্মপুত্রের চ‌র থেকে ৩ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র ন‌দের চরাঞ্চ‌লে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৮ মে) রা‌ত সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার সা‌হে‌বের আলগা ইউনিয়নের গেন্দার আলগা এলাকায় এ অ‌ভিযান চালায় পু‌লিশ।

শুক্রবার (১৯ মে) সকালে পাঠা‌নো এক বার্তায় এ তথ্যে জানি‌য়ে‌ছে জেলা পু‌লিশ। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ইউনিয়নের গেন্দার আলগা গ্রামের ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর এলাকার হাবিবুর রহমান (২৭), মহসিন মিয়া (২৩) ও রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের রিপন মিয়া (১৮)।

জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এক‌টি দল ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ওই এলাকার মাদক কারবারি হাবিবুর রহমান, মহসিন মিয়া ও রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। চরাঞ্চ‌লে ইয়াবা ব্যমবসা কর‌ছিলেন তারা। 

উ‌লিপুর থানার ও‌সি শেখ আশরাফুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন জনের বিরুদ্ধে মামলা দি‌য়ে শুক্রবার সকা‌লে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।