সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এই কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পুজারী সিরেন চন্দ্র রায় মন্দিরের উপরের একটি চূড়া ভাঙা এবং চারপাশের দেওয়ালে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান।
খবর পেয়ে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান আবদার, সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ, আটোয়ারী থানার ওসি শাহ আলমসহ র্যাব, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র জানান, সকালে তারা মন্দিরের ওই চূড়াটি টিনের উপর ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। গভীর রাতে দুর্বৃত্তরা চূড়াসহ দেয়াল ভাঙচুর করে।
মোলানী শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি হিরেন্দ্র নাথ রায় হামলা ও ভাঙচুরকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।
ওসি জানান,জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আশ্বস্ত করেন।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কিছু তথ্য পেয়েছি। দেবীগঞ্জে পুরোহিত হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনও অপচেষ্টা এতে আছে কিনা তাও খতিয়ে দেখছি। আশা করছি খুব দ্রুত এই রহস্য উদঘাটন করে মূলহোতাদের গ্রেফতার করতে পারব।
/বিটি/এইচকে/