সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, সম্পত্তি ও ঋণ সংক্রান্ত তথ্য হলফনামা এবং মনোনয়নপত্রে গোপন করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১৯ ধারার ২ নং উপধারার বিধান মতে এবং মামলার তথ্য গোপন করার কারণে ৩২ (১-ঙ,জ) ধারা এবং ১৯ (ন) ধারা অনুযায়ী মির্জা ফয়সাল আমীনের মনোনয়নপত্র অবৈধ ও বাতিলযোগ্য।
আরও উল্লেখ আছে, একজন ঋণ খেলাপি ও সার্বিক তথ্য গোপনকারী কিভাবে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র প্রার্থী হন। কোন অজ্ঞাত কারণে সেদিন রঞ্জু চৌধুরীকে দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।
পরাজিত আওয়ামী লীগের প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা বলেন, বর্তমান সংবিধান ও নির্বাচনি আচরণবিধি মোতাবেক আমি ঠাকুরগাঁও পৌরবাসীর অধিকার প্রতিষ্ঠাসহ পৌরবাসী যেন কারও দ্বারা প্রতারণার শিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রেখে এ মামলা করা হয়েছে।
ঠাকুরগাঁও যুগ্ম জেলা জজ আদালত-১ আবেদনের প্রেক্ষিতে আগামী ৩১ মার্চ শুনানির তারিখ ঘোষণা করেন।
/এইচকে/