কু‌ড়িগ্রা‌মে জামায়াতের বিক্ষোভ মি‌ছিল, চার কর্মী ‌গ্রেফতার

তত্ত্বাবধায়ক সরকা‌রের অধী‌নে অংশগ্রহণমূলক নির্বাচন, দলের আ‌মি‌রসহ গ্রেফতার নেতাকর্মী‌দের মু‌ক্তি এবং দ্রব‌্যমূ‌ল্যের ঊর্ধ্বগ‌তি নিয়ন্ত্রণের দা‌বিতে কু‌ড়িগ্রা‌মে ‌বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে বাংলা‌দেশ জামা‌য়াতে ইসলামী। র‌বিবার (৩০ জুলাই) সকাল সা‌ড়ে ৭ টার দি‌কে কু‌ড়িগ্রাম শহ‌রের দাদা মোড় থে‌কে বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রে দল‌টি। মি‌ছি‌লে ক‌য়েকশ নেতাকর্মী অংশ নেন।

এ‌দি‌কে ‌বি‌ক্ষোভ মি‌ছি‌লের পর নাশকতার আশঙ্কায় দল‌টির নেতাকর্মী‌দের ‌গ্রেফতারে অ‌ভিযান শুরু ক‌রে‌ছে জেলা পু‌লিশ। সকাল সোয়া ১০টা পর্যন্ত পাওয়া খব‌রে কু‌ড়িগ্রাম সদর থে‌কে দল‌টির চার জন কর্মী‌কে ‌গ্রেফতার করেছে পু‌লিশ। 

পু‌লিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম ও সদর থানার ও‌সি ফ‌রিদ হোসেন এসব তথ‌্য নি‌শ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- শামসুল হক, জা‌বিউর রহমান এনছানুর, নুরুল ইসলাম ও শ‌হিদুল ইসলাম। এরা ঘোগাদহ ও ভোগডাঙা ইউ‌নিয়‌নের বা‌সিন্দা।

জামা‌য়াতের এক নেতা নাম প্রকাশ না করার শ‌র্তে ব‌লেন, ‘সকা‌লে শহ‌রের দাদা‌ মোড় থে‌কে মি‌ছিল শুরু হয়। এরপর তা জিয়াবাজার ও ম‌জিদা ক‌লেজ সড়ক হ‌য়ে ডায়া‌বে‌টিক হাসপাতাল মোড় ঘু‌রে জাহাজ‌ কোম্পা‌নি মো‌ড়ে শেষ হয়। মি‌ছি‌লে জেলা ও শহর জামা‌য়াতের নেতাকর্মীরা অংশ নেন। মি‌ছি‌লের খবর পাওয়ার পরই পু‌লিশ ‌গ্রেফতার অ‌ভিযান শুরু ক‌রে‌ছে ব‌লে খবর পে‌য়ে‌ছি।’

জামা‌য়াতের আ‌রেক কর্মী বলেন, ‘গত ২৬ জুলাই পু‌লিশ সুপার বরাবর চি‌ঠি দি‌য়ে বি‌ক্ষোভ মি‌ছি‌লের বিষয়‌টি জানানো হয়েছিল। কেন্দ্রীয় কর্মসূ‌চির অংশ হিসেবে সকালে আমরা বি‌ক্ষোভ মি‌ছিল করেছি।’

ও‌সি ফ‌রিদ হোসেন বলেন, ‘জামা‌য়াতের চার কর্মী‌কে ‌গ্রেফতার করে আদালতে পাঠা‌নো হয়েছে। তাদের নাশকতা সৃ‌ষ্টিচেষ্টার এক‌টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

পু‌লিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম বলেন, ‘অনুম‌তি ছাড়াই জামায়াত ঝ‌টিকা মি‌ছিল ক‌রে‌ছে। ই‌তোম‌ধ্যে তাদের চার কর্মীকে ‌গ্রেফতার করা হয়েছে। নাশকতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বং‌সের আশঙ্কা ‌থেকে ‌গ্রেফতার অ‌ভিযান চলছে।’