৭ মাসের বিল বকেয়া

আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার সার গুদামের শ্রমিকদের

ধর্মঘটরত শ্রমিকরা

বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং মজুরি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার থেকে বিসিআইসি (বাফা) সার গুদামের শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিলন। শিগগিরউ এসব বিল পরিশোধ করা হবে- কর্তৃপক্ষের কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার পর ধর্মঘট তুলে নিয়েছেন শ্রমিকরা। শ্রমিক ধর্মঘটের কারণে বিপাকে পড়েছিলেন সার ডিলাররা।

শ্রমিকদের অভিযোগ, ৭ মাস থেকে বিসিআইসির সার লোডিং মজুরি পরিশোধ বন্ধ রয়েছে। আগে মজুরি ছিল ১৭ টাকা ৮০ পয়সা। সম্প্রতি তা কমিয়ে সাড়ে ৫ টাকা করায় তীব্র প্রতিবাদ জানিয়ে মজুরি বৃদ্ধি করার দাবি করছেন ওই শ্রমিকরা।

এ ব্যাপারে বিসিআইসি (বাফা) সার গোডাউনের ইনচার্জ আব্দুল হানিফ জানান, ২০১৫ সালের জুন থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন বিল সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। আশা করছি, মার্চের মধ্যেই এ টাকা শ্রমিকরা পেয়ে যাবেন। নতুন ঠিকাদার নিয়োগ না পাওয়া পর্যন্ত শ্রমিকের মজুরি অনির্ধারিত রয়েছে। 

এ ব্যাপারে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুল ইসলাম বাবু জানান, ঠিকাদারদের কারণে শ্রমিকরা ৭ মাস থেকে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

এদিকে, লালমনিরহাট জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, বাফার সার গোডাউনের লোড-আনলোড শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। তিনি বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের মজুরি টন প্রতি ৪০ টাকা নির্ধারণ ও বকেয়া মজুরি দ্রুত পরিশোধের দাবি জানান।

 

/এসটি/