নীলফামারীতে শিশু ধর্ষণ, ধর্ষক কারাগারে

নীলফামারীডিমলা উপজেলার খগাখড়িবাড়ি দোহলপাড়া গ্রামে চার বছরের এক শিশুকন্যা ধর্ষনের শিকার হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় ধর্ষক আমিনুর রহমানকে (৪৫) আটক করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিশুটি তার দূর সর্ম্পকের চাচা আমিনুর রহমানকে পান দিতে যায় তার বাড়িতে। ফাঁকা বাসায় একা পেয়ে চাচা আমিনুর রহমান এই কাণ্ড ঘটায়।
ধর্ষক ওই গ্রামের তহিমামুদ ওরফে তহিমুদ্দিনের ছেলে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিমলা থানার ওসি রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধন/২০০৩) এর ৯ (১১) ধারায় থানায় মামলা (নম্বর-১৬) দায়ের করেছেন।
/টিএএস/এমপি/এমএসএম/