পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার বিকালে মাসুদ বাসা থেকে বের হয়ে মিঠাপুকুর উপজেলা সদরে আসার সময় আগে থেকে ওত পেতে থাকা একই গ্রামের শফিকুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী মাসুদের ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাসুদকে এলাকাবাসী উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মাসুদ নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা তার লাশ নিয়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টার পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে পুলিশ নিহত মাসুদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। মূল আসামি শফিকুল ইসলামকে গ্রেফতারের অভিযান চলছে । মামলা দায়ের করার প্রস্তুতি চলছেও বলে জানান ওসি।
/এআর/ এএইচ/