নীলফামারীর চওড়া বড়গাছা ইউনিয়কে মাদকমুক্ত ঘোষণা

নীলফামারীর সদরের ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভাকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণার কাজ শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় গণসমাবেশ করে দেওয়া হবে এই ঘোষণা। রবিবার (২৮ফেব্রুয়ারি) দুপুরে বাল্য বিয়ে, যৌতুক ও মাকদমুক্ত ঘোষণা করা হয়েছে চওড়া বড়গাছা ইউনিয়নকে। নীলফামারীর জেলা প্রশাসক জাকির হোসেন এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলার ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহাজাদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী জানান, প্রক্রিয়া অনুযায়ী প্রথমে ইউনিয়নে ইউনিয়নে গণসমাবেশ করে ইউনিয়ন গুলোকে বাল্যবিয়ে, যৌতুক ও মাকদমুক্ত ঘোষণা করা হচ্ছে।  সোমবার একইভাবে গোড়গাম ইউনিয়নকে ঘোষণা করা হবে।

সদর উপজেলার এই নির্বাহী কর্মকর্তা আরও জানান, চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে গোটা সদর উপজেলাকে বাল্য বিয়ে, যৌতুক ও মাকদমুক্ত ঘোষণা করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি জেলা সদরের লক্ষ্মীচাপ ও পলাশবাড়ি ইউনিয়নকে বাল্য বিয়ে, যৌতুক ও মাকদমুক্ত ঘোষণা করা হয়।

/এইচকে/এমএনএইচ/