ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে ফুলবাড়ী ২৯ বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের বাসিন্দা পিকআপ চালক নায়েব আলী (৪৫) ও পিকআপের সহকারী। তবে এখন পর্যন্ত তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ভোরে ওই স্থানে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের চাকা পাংচার হয়ে যায়। এ সময় পেছনে থাকা একটি ধান বোঝাই ট্রাক কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় এবং ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা মুরগী বোঝাই একটি পিকআপ ভ্যান ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় দুই জন নিহতের বিষয়টি ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।